About

Lorem Ipsum dolroin gravida nibh vel velit auctor aliquet. Aenean sollicitudin, lorem quis bibendum auctor, nisi elit consequat ipsum, nec sagittis sem!

ক্যাডেট কলেজে পড়াশোনা করতে কত টাকা লাগে?

অনেক অভিভাবক মনে করেন ক্যাডেট কলেজে পড়াশোনার খরচ হয়তো সাধারণ মানুষের নাগালের বাইরে। কারণ ক্যাডেটদের শৃঙ্খলাপূর্ণ জীবন, উন্নত শিক্ষাব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেখে অনেকেই ভাবেন এখানে পড়াশোনা করতে অনেক টাকা লাগে। কিন্তু বাস্তবতা হলো— বাংলাদেশের ক্যাডেট কলেজগুলোতে শিক্ষার্থীদের মাসিক বেতন নির্ধারণ করা হয় তাদের অভিভাবকের মাসিক আয় অনুযায়ী। ক্যাডেট কলেজে ভর্তি-সংক্রান্ত খরচ: বিস্তারিত তথ্য ভর্তি ফি: ভর্তির সময় এককালীন একটি জামানত বাবদ ৫০,০০০ টাকা জমা দিতে হয়। এটি কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত এবং ক্যাডেটের কলেজজীবন শেষ হলে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এই জামানতের অর্থ ফেরতযোগ্য। অন্যান্য আনুষঙ্গিক খরচ: ভর্তির সময় শুধু জামানতই নয়, শিক্ষার্থীর প্রাথমিক প্রয়োজনীয় সরঞ্জাম, পোশাক, মেডিকেল পরীক্ষাসহ বিভিন্ন আনুষঙ্গিক খরচও রয়েছে। এর মধ্যে রয়েছে: ইউনিফর্ম ও ড্রেস সামগ্রী বইপত্র ও স্টেশনারি বেডিং ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী মেডিকেল চেকআপ ও রিপোর্ট পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি খাত এইসব আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রায় ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত প্রয়োজন হতে পারে। সব মিলিয়ে, ক্যাডেট কলেজে ভর্তি প্রক্রিয়ার শুরুতে আনুমানিক ৮০,০০০ থেকে ৮৫,০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। মাসিক বেতন (টিউশন ফি) বর্তমানে ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন সর্বনিম্ন ১,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২২,০০০ টাকা পর্যন্ত নির্ধারিত রয়েছে। তবে সর্বোচ্চ বেতন ২৮,৬০০ টাকায় উন্নীত করার প্রস্তাব রয়েছে। নিচে অভিভাবকের মাসিক আয়ের ভিত্তিতে বেতনের বিস্তারিত তালিকা দেওয়া হলো: আয় ০–৮,০০০ টাকা: বেতন ১,৫০০ টাকা আয় ৮,০০১–১০,০০০ টাকা: সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সন্তানদের জন্য ২,৫০০ টাকা অন্যান্যদের জন্য ৩,৮০০ টাকা আয় ১০,০০১–১৪,০০০ টাকা: সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সন্তানদের জন্য ৩,৫০০ টাকা অন্যান্যদের জন্য ৫,৮০০ টাকা আয় ১৪,০০১–১৮,০০০ টাকা: সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সন্তানদের জন্য ৪,০০০ টাকা অন্যান্যদের জন্য ৬,৫০০ টাকা আয় ১৮,০০১–২২,০০০ টাকা: সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সন্তানদের জন্য ৪,২০০ টাকা অন্যান্যদের জন্য ৭,৫০০ টাকা আয় ২২,০০১–২৬,০০০ টাকা: সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সন্তানদের জন্য ৪,৫০০ টাকা অন্যান্যদের জন্য ৮,০০০ টাকা আয় ২৬,০০১–৩০,০০০ টাকা: সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সন্তানদের জন্য ৪,৮০০ টাকা অন্যান্যদের জন্য ৯,০০০ টাকা আয় ৩০,০০১–৩৪,০০০ টাকা: সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সন্তানদের জন্য ৬,৫০০ টাকা অন্যান্যদের জন্য ১০,৫০০ টাকা আয় ৩৪,০০১–৪০,০০০ টাকা: সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সন্তানদের জন্য ৭,৫০০ টাকা অন্যান্যদের জন্য ১২,৫০০ টাকা আয় ৪০,০০১–৪৬,০০০ টাকা: সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সন্তানদের জন্য ৭,৮০০ টাকা অন্যান্যদের জন্য ১২,৮০০ টাকা আয় ৪৬,০০১–৫২,০০০ টাকা: সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সন্তানদের জন্য ৮,০০০ টাকা অন্যান্যদের জন্য ১৩,০০০ টাকা আয় ৫২,০০১–৬০,০০০ টাকা: সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সন্তানদের জন্য ৮,২০০ টাকা অন্যান্যদের জন্য ১৩,৫০০ টাকা আয় ৬০,০০১–৭০,০০০ টাকা: সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সন্তানদের জন্য ৮,৫০০ টাকা অন্যান্যদের জন্য ১৪,০০০ টাকা আয় ৭০,০০১–৭৫,০০০ টাকা: সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সন্তানদের জন্য ৮,৮০০ টাকা অন্যান্যদের জন্য ১৫,০০০ টাকা আয় ৭৫,০০১–৮০,০০০ টাকা: সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সন্তানদের জন্য ১০,০০০ টাকা অন্যান্যদের জন্য ১৬,০০০ টাকা আয় ৮০,০০১–৯০,০০০ টাকা: সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সন্তানদের জন্য ১২,০০০ টাকা অন্যান্যদের জন্য ১৮,০০০ টাকা আয় ৯০,০০১–১,০০,০০০ টাকা: সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সন্তানদের জন্য ১২,৫০০ টাকা অন্যান্যদের জন্য ২০,০০০ টাকা আয় ১,০০,০০১–১,২০,০০০ টাকা: সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সন্তানদের জন্য ১৫,০০০ টাকা অন্যান্যদের জন্য ২২,০০০ টাকা এছাড়াও প্রতিটি ক্যাডেট কলেজের শিক্ষার্থীর পেছনে সরকার বার্ষিক প্রায় ৫ লাখ ৩৪ হাজার টাকা ব্যয় করে থাকে। ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার জন্য আবেদন ফি ২৫০০ টাকা। এই ফি বিকাশের মাধ্যমে অনলাইনে পরিশোধ করা যায়। বাংলাদেশে বর্তমানে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে, যার মধ্যে ৯টি ছেলেদের এবং ৩টি মেয়েদের জন্য। প্রতিবছর প্রায় ৬০০ শিক্ষার্থী (৪৫০ ছেলে ও ১৫০ মেয়ে) ক্যাডেট কলেজে ভর্তি হয়। শিক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ

Learn More

উত্তরা ক্যাডেট একাডেমি

𝐔𝐓𝐓𝐀𝐑𝐀 𝐂𝐀𝐃𝐄𝐓 𝐀𝐂𝐀𝐃𝐄𝐌𝐘 𝐂𝐚𝐝𝐞𝐭 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐜𝐞. 𝐓𝐡𝐞 𝐨𝐧𝐥𝐲 𝐫𝐞𝐥𝐢𝐚𝐛𝐥𝐞 𝐢𝐧𝐬𝐭𝐢𝐭𝐮𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐨𝐧𝐥𝐢𝐧𝐞 & 𝐎𝐟𝐟𝐥𝐢𝐧𝐞 𝐜𝐥𝐚𝐬𝐬𝐞𝐬 in Bangladesh

Discover Innovation

Learn More

গুরুত্বপূর্ণ তথ্য

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার্থীদের জন্য যে সকল বিষয় জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। ক্যাডেট কলেজে ভর্তি–ইচ্ছুক প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশ করতে আগ্রহী তোমাদেরকে এখন থেকেই পূর্ণ প্রস্তুতি নিতে হবে। ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এবং অতিরিক্ত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ক্যাডেটদের সুনাগরিক ও চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলা হয়। বর্তমানে বাংলাদেশে ক্যাডেট কলেজ সংখ্যা ১২টি। বালকদের জন্য ৯টি আর বালিকাদের জন্য ৩টি। ১। ফৌজদারহাট ক্যাডেট কলেজ স্থাপিত ২৮-০৪-১৯৫৮ইং ২। ঝিনাইদহ ক্যাডেট কলেজ স্থাপিত ১৮-১০১৯৬৩ইং ৩। মির্জাপুর ক্যাডেট কলেজ স্থাপিত ২৯-০৯-১৯৬৩ইং ৪। রাজশাহী ক্যাডেট কলেজ স্থাপিত০৬-১১-১৯৬৪ইং ৫। বরিশাল ক্যাডেট কলেজ স্থাপিত ০১-০৭-১৯৮১ইং ৬। পাবনা ক্যাডেট কলেজ স্থাপিত০৭-০৮-১৯৮১ইং ৭। সিলেট ক্যাডেট কলেজ স্থাপিত১৫-০৫-১৯৭৮ইং ৮। রংপুর ক্যাডেট কলেজ স্থাপিত০১-০৭-১৯৭৯ইং ৯। কুমিল্লা ক্যাডেট কলেজ স্থাপিত০৭-০৭-১৯৮৩ইং ১০। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ স্থাপিত ১৯৮৩ইং ১১। ফেনী গার্লস ক্যাডেট কলেজ স্থাপিত০৭-০৬-২০০৬ইং ১২।জয়পুরহাট গার্লসক্যাডেটকলেজ স্থাপিত১৬-০৭-২০০৬ উল্লেখ্য, বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং সর্বশেষ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। ক্যাডেট কলেজগুলোতে ভর্তি নেওয়া হয় ৭ম শ্রেণিতে।নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থী একবারের অধিক ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না। ফলে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসে ষষ্ঠ, সপ্তম, এবং আংশিক অষ্টম শ্রেণির পাঠ্য বই থেকে। আর ভর্তির প্রক্রিয়াটি হবে লিখিত, মৌখিক ও স্বাস্থ্যগত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার সিলেবাস: ভর্তি পরীক্ষা হবে,জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে। ভর্তি পরীক্ষার বিষয়: গণিত= ১০০ ইংরেজিত= ১০০ বাংলা= ৬০ সাধারণ জ্ঞান= ৪০ সর্বমোট= ৩০০ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন পত্র বাংলা মাধ্যম এবং ইংলিশ ভার্সন দুই ভাবেই ছাপা হয়। কিন্তু ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার পর ইংলিশ ভার্সনে পড়াশোনা করতে হয়। আবেদনকারীর যোগ্যতা:- জাতীয়তা: ছাত্রছাত্রীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতা: ছাত্রছাত্রীকে ষষ্ঠ শ্রেণি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স: যে বছর ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবে, সেই সময় = সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে হবে। শারীরিক যোগ্যতা: প্রার্থীকে নিজের শারীরিক যোগ্যতা- সম্পন্ন হতে হবে। উচ্চতা: ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক ও বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য)। সুস্থতা: প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। দৃষ্টিশক্তিঃ- চশমা বিহীন চোখে -এক চক্ষুতে ৬/১২, অন্য চক্ষুতে:৬/১৮। চশমা সহ এক চক্ষুতে ৬/৬,অন্য চক্ষুতে ৬/৬। চশমার পাওয়ার কোন ক্ষেত্রেই (-)2D এর অধিক হবে না। আবেদন করার সময়সূচিঃ প্রত্যেক বছরের প্রায় নভেম্বরে শুরু হয়ে –ডিসেম্বরের মধ্যে শেষ হয়। ফরম পূরণের জন্য যেসব কাগজপত্র লাগবে ৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সত্যায়িত সনদ (ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য আবশ্যিক নয়)। জন্মনিবন্ধন/জন্মসনদের সত্যায়িত ফটোকপি। অধ্যয়নরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ষষ্ঠ অথবা সমমানের বাংলা/ইংরেজি মাধ্যম /মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ। অভিভাবক পিত/মাতার মাসিক আয়ের সপক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র। প্রার্থীর পিতা ও মাতা উভয়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। ক্যাডেট কলেজ থেকে পাশ করার পর একজন ক্যাডেট ISSB পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরাসরি সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার হিসেবে জয়েন করতে পারে। 𝐔𝐓𝐓𝐀𝐑𝐀 𝐂𝐀𝐃𝐄𝐓 𝐀𝐂𝐀𝐃𝐄𝐌𝐘 𝐂𝐚𝐝𝐞𝐭 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐜𝐞 UTTARA CADET ACADEMY wa/me8801711391994 +𝟖𝟖 𝟎𝟏𝟕𝟏𝟏-𝟑𝟗𝟏𝟗𝟗𝟒 𝐇𝐨𝐮𝐬𝐞 #𝟑𝟒,𝐑𝐨𝐚𝐝#𝟎𝟏,𝐒𝐞𝐜𝐭𝐨𝐫 #𝟎𝟗,𝐔𝐭𝐭𝐚𝐫𝐚 𝐌𝐨𝐝𝐞𝐥 𝐓𝐨𝐰𝐧, 𝐃𝐡𝐚𝐤𝐚 -𝟏𝟐𝟑𝟎 www.uttaracadetacademy.com 𝐂𝐚𝐝𝐞𝐭 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐇𝐞𝐥𝐩 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫 আরও বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: cadetcollegeadmission.army.mil.bd

Learn More

Our history

Lorem Ipsum dolroin gravida nibh vel velit auctor aliquet. Aenean sollicitudin, lorem quis bibendum auctor, nisi elit consequat ipsum, nec sagittis sem!

2015

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Integer dignissim neque condimentum lacus dapibus. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

2014

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Integer dignissim neque condimentum lacus dapibus. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

2012

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Integer dignissim neque condimentum lacus dapibus. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

2010

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Integer dignissim neque condimentum lacus dapibus. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

2007

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Integer dignissim neque condimentum lacus dapibus. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

2004

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Integer dignissim neque condimentum lacus dapibus. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

2002

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Integer dignissim neque condimentum lacus dapibus. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

12000

Students

240

Courses

55

Years Completed

Testimonials

Lorem ipsum dolor sit aet, consectetur adipisicing lit sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.